লোহাগড়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহদাত বার্ষিকী পালিত
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়ায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু। পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ চাপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, ছাত্রদল কেন্দ্রীয় সদস্য সোহেল রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মনজুরুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিলন হোসেন প্রমুখ।
এ ছাড়াও লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির সহসভাপতি শাহীন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকিদুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































